নবচেতনা সামাজিক ম্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের কোভিড ১৯ কার্যক্রমের মধ্যে নতুন যোগ হলো ” অভয় ” ক্যাম্পেইন। কার্যক্রমের আওতায় নবচেতনার মানবিক যোদ্ধারা যশোরের অতি প্রাচীন স্বেচ্ছাসেবী সেবামূলক ফাতিমা হাসপাতালের চিকিৎসা সেবা কাজে জড়িতদের নিরাপত্তার জন্য তুলে দিল ৩২ টি ফেস সেইল্ড এবং ২ প্যাকেট ৫ লেয়ার বিশিষ্ট চায়না কেএম ৯৫ মাস্কসহ বিভিন্ন সুরা সামগ্রী। সুরা সামগ্রী বিতরনের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক, প্রেসকাব যশোর , নবচেতনার সভাপতি মনিরুজ্জামান মুনির সংগঠনের প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী , হুমায়ুন করিব লিমন, যুগ্ম সম্পাদক এবং । প্রধান অতিথি ফাতিমা হাসপাতালের দায়িত্বরত সিস্টার এন্রিকার হাতে বিনামূল্যে সকল নিরাপত্তা উপহার সামগ্রী তুলে দেন। নবচেতনার সভাপতি মনিরুজ্জামান মুনির বলেন বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে, যে জন্য এই মুহূর্তে প্রথম সারির যোদ্ধাদের নিরাপত্তা সবচাইতে বেশী গুরুত্বপূর্ণ। তিনি নবচেতনার ” অভয় ” কার্যক্রমে সকলকে নবচেতনার পাশে থাকার অনুরোধ জানান এবং তিনি আরো জানান ,নবচেতনা এই মানবিক যুদ্ধে যশোরের হাসপাতাল, কিনিক ,সাংবাদকর্মী এবং প্রশাসনের পাশে সাধ্যমত বন্ধু হয়ে থাাকার চেষ্টা অব্যহত রাখবে। নবচেতনার প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী বলেন, নবচেতনা হল সত্য ও সুন্দরের আলো, এ আলো নিয়েই কোবিড ১৯ মানবিক যুদ্ধে দেশ ও মানুষের পাশে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাবো।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














