আলমগীর হায়দার, শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী সহ একই দিনে চার ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুদাম সংরক্ষক (ষ্টোর কিপার) শংকর কুমার মলিক, স্বাস্থ্য সহকারী (এইচএ) আব্দুল্লাহ ফরুক সবুজ এবং ফ্রেন্ডশীপ হাসপাতালের রাধুনী আইনুল হক ও গাড়ী চালক সায়েদ। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ইউএইচএ) ডাঃ অজয় কুমার সাহা বলেন, ১৭ জুন তাদের নমুনা সংগ্রহ করে খুলনায় পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে তাদের শরীরে করোনা ভাইরাসের (কোভিট-১৯) ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এ নিয়ে উপজেলায় ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাড়ীতে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম. আবুজর গিফারী বলেন, প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউন করা হয়েছে।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...













