পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার চাঁদথালী ইউনিয়নের কালুয়া হতে চৌহমুনি বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ইটের সলিং রাস্তা বেহাল দর্শায় পরিণত হয়েছে। এলাকার পথচারীরা পড়েছেন চরম বিপাকে। একটু বৃষ্টি হতে না হতেই যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করতে পারে না। জন গুরুত্বপূর্ণ এ রাস্তা টি দিয়ে গড়ইখালী, পাতড়াবুনিয়া, হাতিয়াডাঙ্গা সহ চাঁদখালী ইউপির ৬টি গ্রামের মানুষ যাওয়া আসা করে। একটু বৃষ্টি হলে যানবাহনে চলাচল করা যায়না। তখন এলাকা বাসির হেটে চলা ছাড়া কোন উপয় থাকেনা। সাবেক এমপি এ্যাড. সোহরাব আলী সানা সময় কিছু ইটের কাজ হলেও আর কোন জনপ্রতি এ দিকে তাকিয়ে দেখেনি। সরেজমিনে জানাযায় কিছু ইটের রাস্তা হলেও চলাচলের দুরভোগ এড়াতে পারিনি আজও এলাকা বাসি। ইটের সলিং রাস্তা বৃষ্টির পানি জমে থাকার কারণে খানাখন্দে পরিনত হয়েছে। আওয়ামীলীগ নেতা ইকরামুল হক জানান বিভিন্ন সময় জনপ্রতিনিধরা এ রাস্তায় বরাদ্ধ বা আশ্বস্ত করলেও তা আলোর মুখ দেখেনি। এলাকাবাসী এই দুর্ভোগ থেকে পরিত্রান পেতে এমপি, চেয়ারম্যান সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














