এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে আবারও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে ২ সপ্তাহের ব্যবধানে খোরদো এলাকায় ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। সব মিলিয়ে কলারোয়া উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত হলেন ১৭ জন। জানা গেছে, আক্রান্ত কামরুজ্জামান (৬০) ঢাকার গাজীপুর ফেরত। গাজীপুরের ভাওয়ালগড়ে তিনি ‘ফ্রেশ’ কোম্পানীতে চাকুরি করতেন। গ্রামের বাড়ি উপজেলার বড় খোরদো গ্রামে। পিতার নাম রাজ আলি। গত ২১ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বৃহস্পতিবার এই পজিটিভ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন। উপজেলায় শনাক্ত হওয়া ১৭ জনের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন চন্দনপুর ইউনিয়নে শনাক্ত হওয়া ৬ জন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













