ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ বাদলের স্ত্রী সাবেক চেয়ারম্যান জাকিয়া হাসিন বিনা তার পুত্র আবু সালেহ আকাশ, কন্যা মেহজাবিন বিথি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মনিরা পারভীনসহ গত বুধবার ফুলতলা উপজেলায় নতুন করে ২০ জন করোনা আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত অত্র উপজেলায় সর্বমোট ৪৬ জন কোভিড- ১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। গত বুধবারের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ফুলতলা থানায় ৮ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। তারা হলো সাবেক চেয়ারম্যান জাকিয়া হাসিন বিনা (৪২), তার কন্যা মেহজাবিন বিথি (২৮), তার পুত্র আবু সালেহ আকাশ (২২), মোঃ ওমর ফারুক (২৮), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মনিরা পারভীন (৪২), মোঃ সোনা মিয়া (৪৫), মোঃ মজিদ (৪২) ও মোঃ আসাদুজ্জামান (৬৫)। এছাড়াও ফুলতলা উপজেলার খানজাহান আলী থানায় ১২ জনের দেহে কোভিড- ১৯ পজেটিভ শনাক্ত হয়। তারা হলো মোঃ শফিকুল ইসলাম (৪৫), আজিজুর রহমান (৪৫), শাহাদাৎ হোসেন (৪৯), আজিজুর রহমান (৪৪), মোঃ আলিমুজ্জামান (২৯), লুৎফুল হাসান (৪৫), মোঃ মফিজুল (৪৭), মোঃ সোহেল রানা (৪৫), আবু ফজলে (৫২), নাসির উদ্দিন (৪৫), হজরত আলী (৪৭) ও শেখ আঃ রাজ্জাক (৩৩)। উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন ও দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু’র নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...













