নড়াইল জেলা : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ ১ দিনে উপজেলার ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।তাদের শনাক্ত হওয়ার প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে এসেছে। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত ৭৩ জন সংক্রমিত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে লোহাগড়া পৌর এলাকা শুক্রবার থেকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আজ ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনের করোনার নমুনা পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসে। একই সঙ্গে আরও ১৪ জনের ফলাফল পজিটিভ হয়। এর মধ্যে সোনালী ব্যাংকের কর্মকর্তা শিকদার মুশফিকুর রহমানের স্ত্রী আসমা মুশফিক (৪৫), ছেলে আলী রেজা (৩০), সৌরভ (২২) ও ভাগ্নি সেলিনার (১৩) পজিটিভ ফলাফল এসেছে। ১৮ জুন মুশফিকুর রহমানের পজিটিভ ফল আসে। তাঁর বাড়ি পৌর এলাকার রামপুর গ্রামে। এ ছাড়া আজ লক্ষ্মীপাশার চারজন, কোলা গ্রামের দুজন এবং রামকান্তপুর, জয়পুর, পাচুড়িয়া ও শারুলিয়া গ্রামের একজন করে শনাক্ত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ দায়িত্বপ্রাপ্ত) রিপন কুমার ঘোষ জানান, উপজেলায় এ পর্যন্ত ৭৩ জন সংক্রমিত হয়েছেন।এর মধ্যে লোহাগড়া হাসপাতালের তিন চিকিৎসকসহ ছয়জন স্বাস্থ্যকর্মী, সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখার আটজন ও অগ্রণী ব্যাংক লোহাগড়া বাজার শাখার দুই কর্মকর্তা এবং লোহাগড়া থানার এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। লোহাগড়ায় সুস্থ হয়েছেন এ পর্যন্ত ২৮ জন। তবে এ উপজেলায় কেউ মারা যাননি। জেলায় এ পর্যন্ত ১১৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৪৪ জন সদরে ও কালিয়ায় ১৬ জন। রিপন কুমার ঘোষ বলেন, জেলার মধ্যে লোহাগড়া উপজেলায় সংক্রমণ বেশি। প্রথমে ঢাকা, নারায়ণগঞ্জসহ অন্য জেলা থেকে আসা ব্যক্তিরা শনাক্ত হয়েছেন। বর্তমানে ওইসব লোকজনের মাধ্যমে কমিউনিটি সংক্রমণ হয়েছে।উপজেলার সব এলাকায় এখন রোগী পাওয়া যাচ্ছে। বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বেড়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, এ পরিস্থিতিতে লোহাগড়া। প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শুধু মুদিদোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। অন্যসব দোকান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান খোলা থাকবে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...













