কেশবপুর প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী এবং কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের আহবানে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী বৃরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্নার সভাপতিত্বে মঙ্গলবার বিকালে উপজেলার পরচক্রা হাগিয়াঘোপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে বৃরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগর আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা শফিকুল ইসলাম শফি, যুবলীগনেতা মিলন, রাকিবুল ইসলাম বাবু, রিপন সরদার, এবাদুল ইসলাম, গনেশ দাস, জাহাতাপ, ছাত্রলীগের এস কে মামুন, রাব্বি, সজীব, রিয়াদ, ইমরান, বাচ্চু, শাহীন, আলতাব, হাসান, হোসেন, রাসেল, বিজন, রবিউল, আরাফাত প্রমুখ। পরে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পরচক্রা বাজারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ হাফিজুর রহমান।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














