চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার হাজারাখানা গ্রামের পীর বলুহ দেওয়ানের মাজার সংলগ্ন কপোতাক্ষ নদের উপর কাঠের সাঁকো জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহামন ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কপোতাক্ষ নদের ওই স্থানে একটি জরাজির্ণ বাঁশের সাঁকো ছিল। স্থানীয় এক ব্যক্তি পারাপারের লোকজনের নিকট থেকে ৫ থেকে ১০ টাকা করে আদায় করতেন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও থানা অফিসার ইনচার্জ ওই ব্যক্তিকে সেখান থেকে টাকা উত্তোলন বন্ধ করার পাশাপাশি জরাজির্ণ বাঁশের সঁকোর স্থলে কাঠের সাঁকো নির্মানের ঘোষনা দেন। সেই ঘোষনা মোতাবেক এডিবির অর্থায়নে একটি কাঠের সাঁকো নির্মান করে তা জনগনের চলাচলের জন্য বৃহস্পতিবার খুলে দেয়া হয়।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














