মোংলা প্রতিনিধি : মোংলায় করোনা ভাইরাস প্রভাবের মধ্যেও থেমে নেই সুন্দরবন থেকে বন্যপ্রানী ও গাছ পাচার। প্রতিনিয়ত চলছে হরিন শিকার, বিষ দিয়ে মাছ আহরন ও বন্যপ্রানী নিধন। বুধবার বনের গহিন থেকে পাচার হওয়ার সময় ইঞ্জিন চালিত একটি ট্রলার বোঝাই সুন্দরী গাছ উদ্ধার করেছে পুর্ব বন বিভাগ। মোংলা বন্দরের পশুর নদীর কাটাখালী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রলারসহ প্রায় ৫শ ঘনফুট (৪৮ পিচ) সুন্দরীর গাছ জব্দ করলেও এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নী।পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, সারা দেশে করোনা ভাইরাসের কারনে লগডাউন চলছে। অন্যদিকে দুই মাস সুন্দবনের মাছধরা নিষিদ্ধ করেছে সরকার, তাই বনের মধ্যে মানুষের বিচারন কম থাকায় চোরাকারবারীরা সোচ্ছার হয়ে উঠছে। এ সুযোগকে কাজে লাগিয়ে বনের গহিনে গিয়ে বিভিন্ন প্রজাতীর মুল্যবান গাছ কেটে পাচার করছে একদল চোরা কারবারীরা। গত কয়েকদিন ধরে একটি সংবাদের ভিক্তিতে বন সংলগ্ন পশুর নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হচ্ছে পাচারকারবারীদের ধরার জন্য। হঠাৎ খবর আসে সুন্দরবনের গহিন থেকে একদল চোরাকারবারী গাছ কেটে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের সুত্র ধরে পশুর নদীর কাটাখালী নামকস্থানে অভিযান চালায় একদল বন কর্মীরা। বুধবার দিনগত রাত সোয়া ৩টার দিকে পশুর চ্যানেলের নিচ থেকে উঠে আসা একটি ইঞ্জিন চালিত ট্রলার পশুর নদী দিয়ে খুলনার দিকে যাচ্ছিল। ট্রলারটির উপরে বস্তা ভর্তি তুষ এবং গাছের গুড়ী বোঝাই করা। কিন্ত ট্রলারটি দেখে সন্দেহ হয় এবং ট্রলারে থাকা লোকদের থামাতে বলে এবং তল্লাশী করার জন্য চ্যালেন্স করা হয়। এসময় বনরক্ষিদের উপস্থিত বুঝতে পেরে ট্রলারটিতে থাকা মাঝি ও অন্যান্যরা দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্ট করে পাচারকারীরা। ট্রলারটিকে ধাওয়া দিলে বনের কিনারায় নদীর পাশে ট্রলার ফেলে নদীতে ঝাপ দিয়ে বনের মধ্যে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ট্রলাটিতে তল্লাশী চালিয়ে তুষ ও গাছেরগুড়ীর নিচে থেকে বড় (৪৮পিচ) প্রায় ৫শ ঘনফুট মুল্যবান সুন্দরী গাছ উদ্ধার করে বন বিভাগ। তবে গভির রাত হওয়ায় ট্রলারে থাকা চোরাকারবারীদের আটক করা বা নাম পরিচয় জানা যায়নী। এব্যাপারে পরিত্যাক্ত গাছ উদ্ধারের বন আইনে মামলার প্রস্তুতি চলছে, তবে গাছ পাচার, বনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকার ও বনপ্রানী সংরক্ষনের জন্য অভিযান কঠোর ও অব্যাহত রেখেছে বলে জানায় এ রেঞ্জ কর্মকর্তা।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















