স্টাফ রিপোর্টার, ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সহ নতুন ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিয়ে ঝিকরগাছা উপজেলায় মোট ৯৬জন করোনায় আক্রান্ত। এর মধ্যে বর্তমানে ৫৩ জন সুস্থ হয়েছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশিদুল আলম বলেন, রবিবারের (২৬ জুলাই) নমুনা পরীার ফলাফলে ঝিকরগাছায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সহ নতুন ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এই দু’দিনে মোট ৩৫ জনের নমুনা পরীার জন্য প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন, সেলিম রেজা (৩৫), মোজাম্মেল হোসেন (৪৪), আঞ্জুয়ারা খাতুন (৫৩), মহসিনা খাতুন (৩৮), তাজমিনা হক (৩৯), আবুু মুছা মিন্টু (৪৮), সজিবুল হক (২৮), তানজিম আহমেদ (১৩), আশরাফুজ্জামান লিমন (৩৯), সুলতান আহমেদ (৫৫), মাহমুদুল হাসান (২৪), জিয়াদুল হক (৪৯), আব্দুর রউফ মিঠু (৫০), আছিয়া বেগম (৩৮), আব্দুল হান্নান (৫৫) এবং শেফালী বেগম (২৮)। তিনি আরো বলেন, এ পর্যন্ত মোট ৫০৫জনের নমুনা সংগ্রহ করে পরীার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৯৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমান ৫৩জন সুস্থ্য হয়েছেন। বাকী রোগীদের মধ্যে ৪১জন হোম আইসোলেশন এবং ০২জন হাসপাতাল আইসোলেশনে রয়েছেন। এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন, গত বুধবার রাতে আমার জ্বর ও সারা গায়ে ব্যথা হয়েছিল। এজন্য ২৩ জুলাই নমুনা পরীার জন্য পাঠিয়েছিলাম। আজ(২৬ জুলাই) রবিবার হাসপাতাল থেকে ফোন করে আমাকে জানিয়েছে, আমার করোনা পজিটিভ হয়েছে। তবে বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ আছি। যেহেতু ফলাফল পজেটিভ তাই বাড়িতে আছি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি। আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ্য হয়ে উপজেলাবাসীর জন্য কাজ করতে পারি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













