চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল কদর দল থেকে পদত্যাগ করেছেন। তিনি উপজেলার আন্দারকোটা গ্রামের মৃত সামছুল কমর উদ্দিনের ছেলে। গত ৬ সেপ্টেম্বর দলীয় প্যাডে লেখা পদত্যাগ পত্রটি জেলা জাতীয় পার্টির সভাপতি, সম্পাদক বরাবর জমা দিয়েছেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন ১৯৯২ সাল থেকে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। দীর্ঘ দিন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দলকে অত্র উপজেলাতে সুসংগঠিত করেছেন। কিন্তু সম্প্রতিকালে যশোর জেলা জাতীয় পার্টির গ্রুপিং লবিং ও সাংগঠনিক দূর্বলতা তাকে ভাবিয়ে তুলেছে। তিনি উন্নয়ন ও সুস্থ্য ধারার রাজনীতিতে বিশ^াসী, তাই দলের এই কর্মকান্ডে এক প্রকার হতাশ হয়ে দল ছাড়তে বাধ্য হয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজনীতি করা মানুষ, রাজনীতি তো অবশ্যই করবো, খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিব। তার মত দলের আরও নেতাকর্মী এক সাথে পদত্যাগ করবেন বলে তিনি জানান।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














