স্টাফ রিপোর্টার : যশোরের শালকোনা সীমান্ত হতে ২৪ কেজি গাঁজাসহ ০৩ জন আসামী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২০ তারিখ ১৯৩০ ঘটিকায় শালকোনা বিওপিতে কর্মরত হাবিঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেইন পিলার ৩০ হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলসরা মাঠের মধ্যে থেকে ২৪ কেজি গাঁজাসহ ০৩ জন আসামী আটক করা হয়। আটককৃত গাঁজার সিজার মূল্য ৮৪,০০০/- (চুরাশি হাজার) টাকা । আটককৃত আসামীদের নাম (১) মোঃ মেহেদী (১৯), পিতা-মোঃ আব্দুল মিয়া (২), মোঃ রিয়াদ হোসেন (২২), পিতা-মোঃ শফিকুল ইসলাম (৩) মোঃ সবুজ হোসেন (২৮), পিতা-মোঃ আশরাফুল আলম, গ্রাম-শালকোনা, ডাকঘর-শালকোনা, থানা-শার্শা, জেলা-যশোর। আটককৃত গাঁজাসহ আসামীদেরকে শার্র্শা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














