পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় ১২জন মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে এক ইউপি সদস্য ৭৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছে। উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্যের কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। উপজেলার লতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য বিশ্বজিৎ শীল। তিনি ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১২ জন মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে ৭৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে। মঙ্গলবার ৮ জন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। অভিযোগকারী অমিত বিশ্বাস জানান, তার বাবা নারায়ন বিশ্বাস মারা গেলে মেম্বর বিশ্বজিৎ চেক ও ভাতার বই নিয়ে নেয়। এর মধ্যে ৯ হাজার করে নিয়েছে উর্মিলা সরকার, উর্মিলা মন্ডল, নারায়ন বিশ্বাস, বেহুলা মন্ডল, বাসন্তি সরকারদের, ৬ হাজার করে নিয়েছে শাহাজান সরদার, আছিরন বিবি, শেফালী সরকার, শোভা রানী সরকারদের এবং ৩ হাজার করে নিয়েছে ফুলমতি বেগম, জামিনি মন্ডল ও দ্রপদি রায়দের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে মেম্বর বিশ্বজিতের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন টাকা তুলেছি, মেরে খেয়েছি, আপনাকে বলব কেন? এ বলে সংযোগ কেটে দেন। এব্যাপারে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...













