নিজস্ব প্রতিবেদক : যশোর মণিরামপুরের সরকারি চাল কালোবাজারির মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান বাচ্চুসহ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক সোমেন দাম। অভিযুক্ত আসামিরা হলো মণিরামপুরের হাকোবা গ্রামের মৃত সুনীল চক্রবর্তীর ছেলে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্ত্তী, জুড়ানপুর গ্রামের একুব্বর মোড়লের ছেলে কুদ্দুস, রবিন দাসের ছেলে জগদিস দাস, তাহেরপুর গ্রামের মৃত সোলাইমান মোড়লের ছেলে শহিদুল ইসলাম, বিজয়রামপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে চালকল মালিক আব্দুল্লাহ আল মামুন ও খুলনা দৌলতপুরের মহেশ্বরপাশা গ্রামের রতন হাওলাদারের ছেলে ট্রাক চালক ফরিদ হাওলাদার। মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ৪ এপ্রিল মণিরামপুর থানার এসআই তপন কুমার সিংহ গোপন সংবাদে জানতে পারেন বিজয়রামপুরের ভাইভাই রাইচ মিলে সরকারি চাল ট্রাক থেকে নামানো হচ্ছে। তিনি বিষয়টি কতৃপক্ষকে জনিয়ে ঘটনাস্থলে যেয়ে মিল মালিক মামুন ও ট্রাক চালক ফরিদকে আটক করেন। এ চাল কাবিখার রেসনের বলে আটক দুইজন জিজ্ঞাসাবাদে জানায়। এ চালের কোন বৈধ কোন কাগজপত্র তাদের কাছে ছিলনা। এরপর ঘটনাস্থলে উপজেল নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বায়েজিতসহ সরকারি কর্মকর্তারা ঘটনাাস্থলে যান। এরপর ওই ট্রাক থেকে ৫শ’৪৯ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে এআই তপন কুমার সিংহ বাদী হয়ে কালোবাজারির মাধ্যমে চাল মজুদের অভিযোগে আটক দুইজনসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পান। মামলার তদন্ত শেষে আটক আসামিদের আদালতে দেয়া স্বীকারোক্তি জবানবন্দিতে দেয়া তথ্যের যাচায় বাছায় করে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে অভিযুক্ত ভাইস চেয়ারম্যান বাচ্চুকে পলাতক দেখানো হয়েছে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...













