সাতক্ষীরা প্রতিনিধি ঃ অপহরনের নাটক সাজাতে গিয়ে পুলিশের খাঁচায় বন্দী হলেন সাতীরার ৭ প্রতারক চক্র। মঙ্গলবার বিকালে সদর থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ। এর আগে সোমবার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোপীনাথপুর এলাকার বেসরকারী উন্নয়ন সংস্থা ঋশিল্পীর সামনে এ অপহরনের নাটক সাজানো হয়। আটককৃতরা হলেন, তালা উপজেলার নগরঘাটা গ্রামের হাফিজুল ইসলাম, তার ভাই মফিজুল ইসলাম, রবিউল ইসলাম, আতœীয় আমিনুল, জিয়াউল ইসলাম, ইসমাইল ও ভ্যান চালক কবিরুল। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন জানান, নগরঘাটা গ্রামের হাফিজুল ইসলাম তার ব্যবসায়িক কাজের জন্য এক বিজিবি সদস্যের কাছ থেকে ৫৬ হাজার টাকা ধার নেন। ধারের এই টাকা পরিশোধ না করে তিনিসহ তার ভাই মফিজুল, রবিউল, আতœীয় আমিনুল, জিয়াউল ও ইসমাইল সোমবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোপীনাথপুর এলাকার ঋশিল্পীর সামনে থেকে মাইক্রোবাসযোগে একদল অপহরনকারী অস্ত্রের মুখে ভ্যান চালক কবিরুলের ভ্যান থেকে হাফিজুলকে গরুর বিক্রির এক লাখ টাকাসহ অপহরন করা হয়েছে মর্মে প্রচার দেন। বিষয়টি মোবাইল ফোনে সদর থানা পুলিশকেও জানানো হয়। এক পর্যায়ে ভ্যানচালক কবিরুলসহ কয়েকজন সদর থানায় মামলা দিতে গেলে তাদের কাছে জিজ্ঞাসাবাদে এক জনের সাথে আর এক জনের কথাবার্তা মিল না থাকায় পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ ভ্যানচালক কবিরুলকে নিয়ে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে এটি যে সাজানো নাটক তা স্বীকার করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে এ অপহরন নাটকের মুলহোতা হাফিজুলকে তার শ^শুর বাড়ি সদর উপজেলার আগরদাড়ি ইউয়িনের বাশঘাটা গ্রাম থেকে আটক করেন। তিনি আরো জানান, গতকাল রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উক্ত ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলঅ দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














