পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় কোবলা দলিলে জমি কিনে বিপাকে পড়েছে ক্রেতা। দখল বুঝে দেয়ার দু’বছর পর ঘেরা বেড়া ভাংচুর করে জবর দখলের পায়তরা। থানায় বিক্রেতার বিরুদ্ধে জিডি হয়েছে। জিডি সুত্রে জানা যায়, উপজেলার মেলেক পুরাইকাটি গ্রামের মৃত জগদীশ সাধুর ছেলে চম্পক সাধু একই এলাকার অধীর সাধুর ছেলে সমিরণ সাধুর কাছে ০.০৭৭৫ একর জমি বিক্রি করে। যার দলিল নং- ১৩৭৫, তাং- ০৪/০৬/২০১৮ইং। বিক্রি অন্তে দখলসহ যাবতীয় কাগজ পত্র ক্রেতার কাছে হস্তান্তর করে। প্রায় ২ বছর ভোগ দখলে থাকাবস্থায় পারিবারিকভাবে বিরোধ দেখা দেয়ায় উক্ত জমি থেকে উচ্ছেদ করতে বিক্রেতা চম্পকরা ক্রেতা সমিরণ সাধুকে জমি থেকে উচ্ছেদের হুমকি দেয়। সোমবার জমির ঘেরা বেড়া ভাংচুর ও নানাভাবে হুমকি-ধামকি দেয়ায় পাইকগাছায় থানায় সমিরণ সাধু বাদী হয়ে চম্পকের বিরুদ্ধে জিডি করেছে। এ ব্যাপারে বিক্রেতা চম্পদ সাধু জানান, বিক্রিকালে মৌখিকভাবে জমি ফেরত দেয়ার কথা ছিল। তা ফেরত না দেয়ায় আমি ঘেরা-বেড়া কেটে দিয়েছি। সমিরণ সাধু জানিয়েছে, আমার কাছ থেকে ইতোপূর্বে আর্থিক সুবিধা পেত। কিন্তু বর্তমানে বন্ধ করে দেয়ায় আমার খরিদকৃত জমি জবর দখলের পায়তারা করছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














