চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ধর্ষন প্রচেষ্টার অভিযোগে ঘটনার পাঁচদিন পর মামলা দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ। গত ৩ অক্টোবর ঘটনার দিনই অভিযোগ করলেও একটি মহলের তদবিরের কারনে পুলিশ মামলা রেকর্ড করতে বিলম্ব করেছে বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ। তবে পুলিশ বলছে একটু সময় নিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ করে মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবার জানায়, গত ৩ অক্টোবর সকালে উপজেলার স¦রুপদাহ গ্রামে নিজ বাড়ির গোসলখানায় গোসল করছিল গৃহবধূ। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহাগ হোসেন (২২) গোসলখানায় প্রবেশ করে ধর্ষণের চষ্টা করে। গৃহবধূ চিৎকার দিলে সোহাগ পালিয়ে যায়। ঘটনার দিনই গৃহবধূ বাদি হয়ে চৌগাছা থানায় একটি অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবারের দাবী একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে মামলা বন্ধ রাখার চেষ্টা করে। তদন্তকারি পুলিশ কর্মকর্তা চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই কাওসার বিষয়টি পারিবারিকভাবে আপোষ করার জন্য বলেন। সেকেন্ড অফিসার এসআই কাওসার বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। যে কারনে সময় নিয়ে তদন্ত করেছি। তদন্ত করে ঘটনাটির সত্যতা পেয়েছি। ঘটনায় সোহাগ হোসেনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামী করে মামলা রেকর্ড করা হয়েছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













