জি,এ, গফুর, পাইকগাছা ॥ পাইকগাছায় পোল্ট্রি (লেয়ার) ব্যবসা করে ভাগ্য খুলেছে রামকৃষ্ণ সাধুর। সে উপজেলার মেলেক পুরাইকাটি বোয়ালিয়া সাধু খাঁ পাড়ার জগদীশ চন্দ্র সাধুর ছেলে। রামকৃষ্ণ সাধু পিতার আর্থিক অনাটনের কারণে বেশি দূর লেখাপড়া করতে পারেনি। প্রথমে গদাইপুর ইউনিয়নের নতুন বাজার ও সর্বশেষ বোয়ালিয়া মোড় নামক স্থানে সাইকেল মেরামতের পাশাপাশি ব্যাটারী চার্জের ব্যবসা করতেন। এ ব্যবসায় তিনি বেশি দূর এগুতে না পেরে তার এক আত্মীয়ের নিকট থেকে ৫ হাজার টাকা ধার করে ও বাকীতে ১৯৯৮ সালে পোল্ট্রি (লেয়ার) প্রজাতির মুরগীর চাষ শুরু করেন। সেখান থেকে প্রথমে মুরগীর ডিম বিক্রয় করে ধার দেনা শোধ করেও ১০ হাজার টাকা লাভ করেন। এরপর রামকৃষ্ণ সাধুর পিছনে তাকাতে হয়নি। তার লভ্যাংশের টাকা দিয়ে সে দীর্ঘ ২২ বছর ধরে একই ব্যবসা করে বর্তমানে ২টি মুরগীর ফার্ম গড়ে তুলেছে। তার ফার্মে এখন ডিমের মুরগী রয়েছে ১ হাজার ৮ শ। প্রতিদিন ১ হাজার ৬ শ মুরগীতে ডিম দেয়। রামকৃষ্ণ প্রতিদিন ১২ হাজার টাকার ডিম বিক্রি করে। মুরগীর খাবার ও আনুসঙ্গিক খরচ বাদে মাসে লক্ষাধিক টাকা লাভ করে। সে আরো জানিয়েছে, করোনার কারণে কিছু দিন ডিমের দাম কম হওয়ায় একটু লাভ কম হয়েছিল। এখন ডিমের বাজার ভালো। এভাবে যদি ডিমের বাজার ভাল থাকে অনেক বেশি লাভবান হবো। আমার অনুপ্রেরনায় এলাকায় ও আমার আত্মীয় স্বজনেরা কয়েকটি ফার্ম গড়ে তুলেছে এবং তারা বর্তমানে সাবলম্বী।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













