শহিদুল ইসলাম,বাগআঁচড়া প্রতিনিধি : যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল ও একটি পিক আপ সহ শেখ সোহাগ হোসেন (৯৬) নামে একজন কে আটক করেছে।বৃহস্পতিবার ভোরে বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে গাড়ি সহ তাকে আটক করা হয়। সোগাহ যশোর জেলার কোতয়ালী থানার ভায়না এলাকার শেখ মনির হোসেনের ছেলে। বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি পিক আপ বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে বাগআঁচড়া-গোগা বসতপুর পাঁকা রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদে তার নেতৃত্বে ফাঁড়ি থেকে একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল ও গাড়ি সহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস নেই।মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদের আটক করে আইনে ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...













