যশোর ডেস্ক : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী পাঁচজন। হাসপাতালে ২৩ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫২৪ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীাগারে নয় হাজার ৫০৪টি নমুনা সংগ্রহ ও নয় হাজার ৪৬৭টি নমুনা পরীা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৯৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৮ হাজার ২৬৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭০ হাজার ৯৯৫টি। রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বারিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৮৬০ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৫৬ জন (৭৭ দশমিক ০৫ শতাংশ) ও নারী এক হাজার ২৬৮ জন (২২ দশমিক ৯৫ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন। বিভাগ অনুযায়ী, ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুজন, খুলনায় দুজন, সিলেট একজন, রংপুর একজন ও ময়মনসিংহে একজন।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














