স্টাফ রিপোর্টার ॥ আজ (১২ অক্টোবর) সোমবার ভাষা সৈনিক সাবেক সংসদ সদস্য বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য আফসার আহমেদ সিদ্দিকীর ১৯তম মৃত্যুবার্ষিকী।২০০১ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম আফসার আহমেদ সিদ্দিকী ছিলেন, ভাষা আন্দেলনের অগ্রসৈনিক। বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ডিডিসি (উপমন্ত্রীর পদমর্যাদায়) নিযুক্ত করেন। আফসার আহমেদ সিদ্দিকী ১৯৭৯ সালে বিলুপ্ত যশোর ৮ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি মণিরামপুর-৫ আসন থেকে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। আফসার আহমেদ সিদ্দিসী যশোর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার জেলা বিএনপির আয়োজনে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলের সকলে উপস্থিত থাকর আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...
শার্শায় নানার সম্পত্তি জবরদখলের চেষ্টা ও প্রতিবাদ করায় মিথ্যা মামলার ফাঁদ!
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় নানার বাড়ির সম্পত্তি জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দেওয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে সংবাদ সম্মেলন করে...
✍️ মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
মাসুদ রানা,মোংলা : দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ...
যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে
স্পোর্টস রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর পর্দ উঠেছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি...
রাজগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পথচারীর মৃত্যু
আনিছুর রহমান:- মণিরামপুরের রোহিতা বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষের কবলে পড়ে রুহুল আমীন (৭৫) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছেন। দুই মোটরসাইকেল চালকও গুরুতর...













