খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর সদর উপজেলা জুড়ে চলছে নির্বাচনী উত্তাপ। প্রতিদিনই উপজেলার প্রতিটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা সমর্থকদের নিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিতকায় মঙ্গলবার (১৩ অক্টোবর) ইছালী ও লেবুতলা ইউনিয়নে গণংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেল চারটায় থেকে ইছালী ইউনিয়নে শুরু হয় নৌকার মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরার পক্ষে মটর সাইকেলযোগে গণংযোগ ও লিফলেট বিতরণ। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম’র নেতৃত্ব শতাধিক মটর সাইকেলে নিয়ে ইউনিয়ন ব্যাপী এ গণংযোগ চালানো হয়। একই দিনে বিকেল সাড়ে পাঁচটায় লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শহিদের আয়োজনে স্থানীয় তেঁতুলতলা বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাধন কুমার ঘোষ। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। ইউনিয়ন যুবলীগের সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মতলেব বাবু, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রবিউল ইসলাম, জেলা বাস্তহারা লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বাঘারপাড়া উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা। উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন, কৃষক লীগ নেতা নুরুল ইসলাম, যুবলীগ নেতা আসাদুজ্জামান আশা ও রাজ কুমার, পূজা উদযাপন কমিটির সভাপতি অমল কুমার ঘোষ, কোষাধাক্ষ্য রমেশ কুমার ঘোষ, ইউপি সদস্য আকরাম হোসেন প্রমুখ।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














