শেখ আব্দুল মজিদ, চুকনগর (খুলনা) ॥ ডুমুরিয়ার আটলিয়ায় বিষমুক্ত সবজি পালংশাক চাষে অধিক লাভবান হয়েছেন, বর্গাচাষী কৃষক সুরেশ্বর মল্লিক। সে উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ব্লকের গোবিন্দকাটি গ্রামের হতদরিদ্র কৃষক মৃত্যু অধীর মল্লিকের পুত্র এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক। স্থানীয় ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দরিদ্র এ কৃষকের কোন আবাদী কোন জমি না থাকায় সে এলাকার জমিদারদের কাছ থেকে জমি বর্গা নিয়ে পালংশাকের আবাদ করেছেন, রাসায়নিক কীটনাশক ও সার ব্যাতি রেকে তিনি জৈব সার ও বালাই নাশক ব্যবহার করে অধিক ফলন পেয়েছেন। ৫০ শতাংশ জমিতে পালংশাকের চাষ করেছেন তিনি। বাজার দর ভালো থাকায় অধিক লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন, এ কৃষক। তিনি জানান,ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের পরামর্শে জৈব বালাই নাশক ও জৈব সার প্রয়োগ করে সবজিতে ভালো ফলন পেয়েছেন। সবজি উৎপাদন করতে তার মোট ৭ হাজার টাকা খরচা হযেছে। এর বিপরীতে বিক্রি করেছেন ৫৫ হাজার টাকা। ফলে তিনি অধিক লাভবান হয়েছেন।এছাড়া তিনি বেগুন ও সীমের আবাদ করেছেন। এ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন জানান, সুরেশ্বর একজন পেশা কৃষক। তিনি মৌসুমি বিভিন্ন প্রকার সবজির আবাদ করেছেন। বিষ মুক্ত সবজি চাষে তিনি অধিক লাভবান হবেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














