মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুুর ইউনিয়ন পরিষদের পিছনের ধান ক্ষেত থেকে বুধবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত মনিরুল (৪০) উপজেলার চৌগাছি গ্রামের মৃত ইছাহাক আলী মীরের ছেলে। হত্যাকা-ে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ তিন যুবককে আটক করেছে। আটককৃতরা হলো চৌগাছি গ্রামের বীরেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে প্রণব প্রামাণিক (১৮), হাবিব মীরের ছেলে বাবু মীর (১৫) এবং আইয়ুব হোসেনের ছেলে রাহুল (১৮)। নিহত মনিরুলের স্ত্রী পারভীন বেগম জানায়, বুধবার দুপুরের পরে মনিরুল বাড়ি থেকে স্থানীয় সাচিলাপুর বাজারে যায়। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মনিরুলের লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার ওসি মোঃ আলী আহমেদ মাসুদ বলেন, নিহত মনিরুল মীর সুদে ব্যবসা করতো। আটককৃত প্রণব ছয় মাস আগে তার নিকট থেকে মাত্র ৫ শত টাকা ধার নিয়েছিলো। ছয় মাস পরে এসে মনিরুল সুদসহ মোট ৫ হাজার টাকা দাবি করেলে তা নিয়ে নিহত মনিরুলের সাথে প্রণবের ঝামেলা হয়। মনিরুল এ নিয়ে প্রণবকে একাধিকবার টাকার জন্য তাগিদ দেয়। এই কারণে প্রণব তার দুই বন্ধুকে সাথে নিয়ে মনিরুলকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ও বুকে, পেটে ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে। আটককৃত তিন জনই হত্যাকা-ের সাথে তাদের জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে মনিরুলের মৃতদেহ ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। বেলা ১টা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি বলে ওসি মোঃ আলী আাহমেদ মাসুদ নিশ্চিত করেছেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














