শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরা শালিখার সিংড়া পুলিশ ক্যাম্পের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনসুর আলী’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২১ বোতল ফেন্সিডিলসহ সম্রাট বিশ্বাস (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শালিখা থানাধীন সিংড়া বাজারোস্থ সাবলাট মোড়ে নিয়মতি চেকপোষ্ট পরিচালনার সময় তাকে আটক করা হয় এবং গতকাল বৃহস্পতিবার মাগুরা কোর্টে চালান দেওয়া হয়। আটকৃত স¤্রাট ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার পুরাতন মালিথিয়া গ্রামের মৃত পানজার আলী’র ছেলে। এ সময় তার কাছ থেকে তার ব্যবহৃত নিবন্ধনবিহীন একটি প্লাটিনা মোটর সাইকেল জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে শালিখা থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন শালিখা থানা পুলিশ। এ ব্যপারে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, স¤্রাটের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তার ব্যাগে কি আছে জানতে চাইলে সে নিজেই ব্যাগের ফেন্সিডিল বের করে দেয়। তিনি আরো বলেন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) ধারায় একটি মামলা দেওয়া হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














