স্টাফ রিপোর্টার : যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছে এসময় আরও দুইজন আহত হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিকেলে চাপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। খুলনাগামী মহানন্দা ট্রেন ভাঙ্গাগেট রেলক্রসিং পার হওয়ার সময় ভৈরব ব্রীজের সংযোগ সড়ক দিয়ে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটি প্রাইভেট কারটিকে ঠেলে ২শ’ মিটার দুরে নিয়ে থেমে যায়। কারটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে গাড়িটি বের করে। এসময় কারে থাকা ছয় জনের মধ্যে ঘটনাস্থলেই নড়াইলের ভুয়াখালীর হিরক ভূইঁয়া(৪০) ও তার বোন শিল্পী বেগম(৩৬) নিহত হয়। আহত চার জনকে উদ্ধার করে দ্রুত অভয়নগর স্বাস্থ্য কমপেক্সে নিলে ডাক্তার শিশু রাইসা(৭) কে মৃত ঘোষনা করেন। গুরুতর অবস্থায় তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আশরাফুল(৪১) নামে একজন নিহত হয় । অভয়নগর স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগের ডাক্তার ইফফাত শারমীন বলেন, ট্রেন দুর্ঘটনার শিকার চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে শিশু রাইসাকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত তিনজনকে আমরা খুলনায় রেফার করেছি। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং আহত চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যায়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ও আহতরা নড়াইলের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকেল ৪টা ৪৫ মিনিটে খুলনাগামী মহানন্দা ট্রেনটির সাথে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন মারা গেছে বলে শুনেছি।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














