রাহাত আলী, স্টাফ রিপোর্টার, মণিরামপুর : মনিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রী কলেজে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে জনগণের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে কলেজের হলরুমে হরি রিভার বেসিন পানি কমিটি ও মনিরামপুর উপজেলা পানি কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল। নেহালপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এড. কামরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্য এ বি এম শফিকুল ইসলাম। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, মশিয়াহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিশান্ত বিশ্বাস, নেহালপুর ইউপি চেয়ারম্যান নাজমুস সাদত, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা কালিপদ বিশ্বাস, ঘের ব্যবসায়ী শংকর রায় প্রমুখ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন স্থানীয় পানি গবেষনাকারী মোঃ হাশেম আলী ফকির। বৈঠকে আলোচনায় গুরুত্ব পায় জরুরী ভিত্তিতে বসতি এলাকার পানি অপসারণ, কপালিয়া বিলে টিআরএম প্রকল্প বাস্তবায়ন, আমডাঙ্গা খাল সংস্কার ও প্রশস্থকরণ, ভবদহ স্লুইচ গেটের ২১ ও ৯ ভেন্টের মাঝখান দিয়ে টেকা-মুক্তেশ্বরী নদীর সাথে হরিনদীর অবাধ সংযোগ সংশিষ্ট এলাকার সব নদী উন্মুক্ত করে ভৈরব, কপোতা ও বিল ডাকাতিয়ার সাথে সংযোগসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলীপি দেওয়া হয় কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকারের হাতে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














