এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি : কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সাথে কলারোয়া প্রেসকাবের সাংবাদিক নেতৃবৃন্দের এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির আইন-শৃঙ্খলা সমুন্নত রাখাসহ মাদক ও সন্ত্রাস নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। থানাকে সেবার কেন্দ্রবিন্দুতে রূপ দিতে তিনি জনবান্ধব পুলিশি সেবা প্রতিষ্ঠার কথা বলেন। সংবাদ কর্মীদের লেখনীরর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সবধরনের ভালো কাজে পুলিশ সবসময় পাশে থাকবে। নতুন কর্মস্থলে তাকে শুভ কামনা জানিয়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন থানার এস আই ইস্রাফিল হোসেন, কলারোয়া প্রেসকাবের সভাপতি শিক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কলারোয়া প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক রাশেদুল হাসান কামরুল, সহ সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্য এম এ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, আকবার আলী, তরিকুল ইসলাম, রাজু আহমেদ, তারিকুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন থানার এস আই হামিদুল ইসলাম।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













