এইচ,এম,জুয়েল রানা : যশোরের অভয়নগর উপজেলায় বাসচাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম চাঁদ হাওলাদার(৭৮)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলায় চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চাঁদ হাওলাদার উপজেলায় চেঙ্গুটিয়া এলাকায় মজুমদার ব্রান অয়েল ফ্যাক্টরির পাশে যশোর-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের ঢাকা (মেট্রো ব-১৫-৩৩০৮) একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পাশে প্রেমবাগ স্কুল এলাকায় টহলরত হাইওয়ে পুলিশের একটি দল ধাওয়া করে বাসটিকে বসুন্দীয়া থেকে ধরে ফেলে। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, বাসচাপায় কৃষক চাঁদ হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...













