মাগুরা প্রতিনিধি : সরকারি নিবন্ধন না থাকাসহ নানা অব্যবস্থাপনার কারণে মাগুরা শহরের ৩টি বেসরকারি হাসপাতাল, ১টি কিনিক ও ৩ টি ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বন্ধঘোষিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে শহরের মা প্রাইভেট হাসপাতাল, কিংস প্রাইভেট হাসপাতাল, দেশ প্রাইভেট হাসপাতাল, নিউ একতা কিনিক এবং কুইন্স ডায়াগনষ্টিক সেন্টার, গ্রামীণ ডায়গনষ্টিক সেন্টার ও দি ল্যাবস্ক্যান ডায়গনষ্টিক সেন্টার। দুপুরে মাগুরা সিভিল সার্জনের নেতৃত্বে একটি দল শহরের বেসরকারি বিভিন্ন হাসপাতাল কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন শেষে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, পরিদর্শনকালে এসব প্রতিষ্ঠানের সরকারি কোন নিবন্ধন পাওয়া যায়নি। এছাড়া সেখানে প্রয়োজনীয় চিকিত্সক, সেবিকাসহ জনবল নেই। নেই যথাযথ বর্জ্য ব্যবস্থাপনাও। যে কারণে এগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













