খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার কৃতি সন্তান মো. আব্দুল্লাহ রানা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার খাজুরার জহুরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত ডা. আবু সিদ্দিকের ছেলে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। আব্দুল্লাহ রানা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে তার রাজনীতির শুরু বাঘারপাড়ার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ ছাত্রলীগের সদস্য হয়ে। এরপরে ২০০৭ সালে ঢাকা মহানগর নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের মার্কেটিং বিভাগের সভাপতি ও পরে ২০০৮-২০১০ সাল পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ, ২০১০-২০১৫ সাল পর্যন্ত দতার সাথে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হয়েছেন তরুণ এই রাজনীতিক। এদিকে, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হওয়ায় মো. আব্দুল্লাহ রানাকে বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষে সাধারণ সম্পাদক বিএম শাহাজালাল শুভেচ্ছা জানিয়েছেন।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














