আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের বিরুদ্ধে আদালতে মানহানীর অভিযোগ দায়েরের প্রতিবাদে সোমবার জেলা শহরসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে প্রেরণা-৭১ (মুজিব) চত্বরে নিউজ ঝিনাইদহ পরিবার এই কর্মসুচির আয়োজন করে। মানববন্ধন শেষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিউজ ঝিনাইদহের উপদেষ্টা রাইসুল ইসলাম আসাদ, বাংলাদেশ বেতারের কোরবান আলী, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ঝিনাইদহ ব্যুরো প্রধান জাহিদুর রহমান তারেক, অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সালাম, সময়ের সমীকরণ পত্রিকার প্রতিবেদক জাহিদুল হক বাবু, অনলাইন পত্রিকা আরডিসির প্রতিনিধি টুটুল হোসেন, দৈনিক অগ্রযাত্রা পত্রিকার আশরাফুল ইসলাম শাকিল, দৈনিক আদর্শ বানী পত্রিকার নাহিদ হাসান বিজয়, মাদার তেরেসা ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের তারেক মাহমুদ জয় ও হেব্বি গ্রুপের জাহান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ ঝিনাইদহ পত্রিকার সম্পাদক আলিফ আবেদীন গুঞ্জন। সাংবাদিকদের এই মানবন্ধন কর্মসুচিতে সাধারণ মানুষও অংশ গ্রহন করে মিথ্যা মামলার প্রতিবাদ জানান। অন্যদিকে মহেশপুর শহরের থানা মোড়ে সোমবার প্রেসকাব মহেশপুর ও টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা মানববন্ধন কর্মসুচি পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরটিভির জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসকাবের সদস্য শিপলু জামান। বিশেষ অতিথি হিসেবে মাই টিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা, লোকসমাজ পত্রিকার মহেশপুর প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, ছাত্রলীগের মহেশপুর পৌর শাখার আহবায়ক প্রভাষক মুকুল গাজী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান, ছাত্রলীগ সভাপতি আমিনুর রহমান ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত গনমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও প্রেসকাবের সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন প্রেসকাব মহেশপুরের সহসভাপতি সাংবাদিক জাকির হোসেন। উল্লেখ্য কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনা নিয়ে পত্রিকায় তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের বিরুদ্ধে অগ্রনী ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত ক্যাশ অফিসার আব্দুস সালাম ও চাকরীচ্যুত মাঠকর্মী আজির আলী গত ১৬ নভেম্বর আদালতে মামলার জন্য অভিযোগ দায়ের করেন। তার আগে ব্যাংকটির ম্যানেজার শ্রী শৈলেন বিশ্বাসসহ ৩ জনকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপ। ঋন জালিয়াতির খবর মিডিয়ায় প্রকাশিত হলে দায়ী ব্যক্তিরা ব্যাংকের ক্যাশে বিভিন্ন সময় ২৭ লাখ টাকা ফেরৎ দেন। তাছাড়া এ পর্যন্ত অডিটে প্রায় ৯০ লাখ টাকার ঘাপলা ধরা পড়েছে। অডিট এখনো চলমান। এদিকে সাময়িক বরখাস্তকৃত ম্যানেজার শৈলেন বিশ্বাস, ক্যাশ অফিসার আব্দুস সালাম ও চাকরীচ্যুত মাঠকর্মী আজির আলীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ব্যাংকের প্রধান কর্যালয়।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













