পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান

0
6

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬’শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ৬ নভেম্বর ( শুক্রবার) উপজেলার গড়ইখালীর বগুলার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিএম আব্দুর রবের উদ্যোগ এবং সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন খুলনা শাখা পরিচালিত বিনোদিনী হাসপাতাল। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাবেক মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হারুনর রশীদ, সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম, স ম রেজাউল করিম, অধ্যাপক মাহবুবুর রহমান, যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল, সাবেক শিক্ষক গাজী আব্দুস সাত্তার ও শিক্ষক হাফিজুর রহমান।
চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শেখ বাহারুল আলম, অধ্যাপক ডাঃ পরিতোষ কুমার চৌধুরী, ডাঃ রুবাইয়া ইয়াসমিন, ডাঃ ইতি রাণী ঘোষ, ডাঃ প্রমা সাহা ও ডাঃ চুমকি মহান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here