স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপিনেতা রেজাউল হাসান (৫২) নিহত এবং হাবিল আহমেদ (৫২) নামে আরেকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে তারা মোটরসাইকেলযোগে যশোর থেকে ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কীর্ত্তিপুর নামে একটি স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে রেজাউল হাসান ঘটনাস্থলে প্রাণ হারান। হাবিলকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের ডা. এম আব্দুর রশিদ জানিয়েছেন, আহতের অবস্থা আশঙ্কাজনক। যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, রেজাউল হাসান যশোর সদরের রামনগর ইউনিয়রে সাবেক চেয়ারম্যান এবং বিএনপির নেতা ছিলেন। তার বাড়ি যশোর সদরের রামনগরে। সকালে যশোরে আদালতে কাজ সেরে তিনি ঝিকরগাছায় যাচ্ছিলেন। তার মরদেহ ঝিকরগাছায় দূরসম্পর্কের বোন বিএনপিনেত্রী সাবেরা সুলতানার বাসায় রয়েছে বলে তিনি জানান। জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আমি যশোরে একটি প্রোগ্রামে রয়েছি। মোটরসাইকেল দুর্ঘটনা একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে শুনেছি।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...












