বিনোদন ডেস্ক : রাখঢাক না করেই সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা বলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তা নিয়ে অনেকেরই অনেক মত থাকে। তাতে অবশ্য অভিনেত্রীর খুব একটা সমস্যা হয় না। নিজের ছন্দেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তিনি। সেই ধারা বজায় রাখলেন নিজের সাম্প্রতিক টুইটে। গতকাল টুইটারে অভিনেত্রী নিজের মৃত্যু পরবর্তী ইচ্ছে প্রকাশ করেন। তাতেই হইচই নেটদুনিয়ায়। কিছুদিন আগেই স্বস্তিকা জানিয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের সঙ্গে নতুন একটি প্রজেক্টে যুক্ত হতে চলেছেন তিনি। প্রজেক্টের নাম প্রকাশ্যে আসতে সময় লাগেনি। কমলেশ্বর মুখার্জি পরিচালিত ‘মোহ মায়া’য় দেখা যাবে অভিনেত্রীকে। তারই শুটিংয়ের ছবি টুইটারে শেয়ার করেন স্বস্তিকা। ক্যাপশনে কৌতুকের ছলে লেখেন, আরও এক নারী, তার কাহিনী, তার জীবন আর আমি। হইচইয়ে আমার পরবর্তী কাজ মোহ মায়া। এরপরই এসভিএফ-এর অন্যতম কর্তা মহেন্দ্র সোনিকে ট্যাগ করে লেখেন, আর কিছু হোক না হোক আমি মরে গেলে তোমরা আমার রেট্রোস্পেক্টিভটা করে দিও। প্রচুর বৈচিত্র্য! অন্য কারও এতোটা হবে না মনে হয়। বলিউড-টলিউড মিলিয়ে চলতি বছরটা বেশ ভালোই গিয়েছে স্বস্তিকার। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’য় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। আমাজন প্রাইম ভিডিওর ‘পাতাল লোক’ সিরিজে অভিনয় করেন ডলি মেহরার চরিত্রে। যার জন্য ফিল্ম ফেয়ারে সেরা সহ-অভিনেত্রী হিসেবে মনোনীতও হয়েছেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















