বিনোদন ডেস্ক : বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন এর নাম নিজের হাতে উল্কি করে লিখলেন তার প্রেমিক রহমান শল। সেই ছবি সুস্মিতা ও রহমান নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে পার্মানেন্ট ট্যাটু নয়। অস্থায়ী ভাবেই সুস্মিতার নামের অদ্যাক্ষর লিখেছেন তার প্রেমিক। সেই ছবি শেয়ার করে ক্যাপশনে রহমান লিখেছেন, এই কালি চিরস্থায়ী নয়। কিন্তু ভালবাসাটা চিরস্থায়ী। সেই পোস্ট সুস্মিতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সঙ্গে নিজেদের একটি সুন্দর মুহূর্তের ছবি ও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সুস্মিতা নিজের দুই মেয়ে রেনি, আলিশা এবং প্রেমিক রহমানের সঙ্গে থাকেন। ২০১৮ সাল থেকে রহমানের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুস্মিতা। আর কিছু দিনের মধ্যেই এ সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। বিভিন্ন জায়গায় তারা একসঙ্গে যানও। তবে দুজনে গাঁটছড়া কবে বাঁধছেন সে বিষয়ে এখনো মুখ খোলেননি সুস্মিতা। তারা এই মুহূর্তে লিভ টুগেদার করলেও বিয়ে নিয়ে কিছু ভাবছেন না। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে প্রাক্তন বিশ্বসুন্দরী জানিয়েছেন, ইনস্টাগ্রামের মাধ্যমে রহমানের সঙ্গে আলাপ তার। ইনস্টাগ্রামে রহমান তাকে বেশ কয়েক বছর আগে মেসেজ পাঠিয়েছিলেন। কিন্তু সুস্মিতা তখন বুঝতে পারেননি ১৫ বছরের ছোট এক যুবক তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সুস্মিতার বয়স এখন ৪৫। এ বিষয়ে তিনি বলেন, ১৫ বছরের ছোট হওয়া সত্বেও সে এত পরিণত এবং বিবর্তিত তা আমি জানতাম না। অগভীর জিনিসপত্র আমার ভালো লাগে না। গভীরতা থাকতেই হবে। ওর সঙ্গে কাটানোর সময় খুব সুন্দর। আমি, রহমান এবং আমার দুই সন্তান একটা টিমের মতো।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














