বিনোদন ডেস্ক : এবার ট্রোলের তীর বলিউড অভিনেত্রী প্রিয়াংকার দিকে। মার্কিন মুলুক থেকে ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করেছেন তিনি! মেনে নিতে পারছেন না নেটাগরিকরা। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রিয়াংকা চোপড়া জোনাস মূলত আমেরিকাতেই থাকেন। কিন্তু শিকড় ভোলেননি তিনি। দেশে ঘটে চলা বিভিন্ন ইস্যু নিয়ে তিনি ওয়াকিবহাল। গত ২৩ দিন ধরে নয়া কেন্দ্রীয় আইন নিয়ে তোলপাড় দিল্লি। কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি টুইট করেছিলেন, কৃষকরা খাদ্য-সেনা। তাদের সমস্যা শুনতে হবে। তাদের দাবি মেটাতে হবে। খুব দেরি হওয়ার আগেই এই বিষয়টির সমাধান করা উচিত। তাতেই রক্ষা হবে গণতন্ত্র। দু’দিন ধরে তার কমেন্ট বক্স উপচে পড়ছে কমেন্টে। কোনও নেটাগরিক প্রিয়াংকার কাছ থেকে এরকম টুইট পেয়ে খুব খুশি। কারোর বক্তব্য, আগে দেশে আসুন। তার পর কৃষকদের নিয়ে কথা বলবেন। কেউ আবার চোপড়ার একটি ছবি ও একজন মহিলা কৃষকের ছবি পাশাপাশি কোলাজ করে পোস্ট করেছেন। যেখানে চোপড়ার সামনে টেবিল ভরা খাবার। আর অন্য দিকে শূন্য হাতে বসে রয়েছেন মহিলা কৃষক। কেউ বললেন, আপনার জন্য এই ভিডিওটা থাকল। আপনি তো নিশ্চয়ই আইনটি বিস্তারিত জানেন না। নেটাগরিকদের দাবি, সস্তার পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই না এসব।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














