নিজস্ব প্রতিনিধি, মহেশপুর ঃ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুরের ফতেপুর গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় এইচআরডিএফের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সভাপতি আব্দুর রহমান,ফতেপুর ইউপি সদস্য আশাদুল ইসলাম, সহকারী শিক্ষক ওয়ালিউল্লাহ,নাসরিন খাতুন, শারমিন সুলতানা, আব্দুল হালিম চঞ্চল, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন,আফছানা পারভীন মিমি, গোলাপী খাতুন, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক কলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ষ্ঠ শ্রেণীর ছাত্রী লাকিয়া পারভীন। বক্তারা অনুষ্ঠানে মানবাধিকার লংঘনজনিত ঘটনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিশুরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, ক্রমান্বয়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের হার বেড়ে যাচ্ছে। বক্তারা সরকারের কাছে মানবাধিকার লংঘন জনিত ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান এবং শিশু সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। জাতিসংঘ ঘোষিত সকল সনদ বাস্তবায়নের আহবান জানান।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...













