স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসকাব যশোরের সভা কক্ষে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসকাব যশোরের সাধারণ সম্পাদক আহসান কবির বাবু, দৈনিক কল্যান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওহাব মুকুল, সিনিয়র সাংবাদিক অসিম বোস, আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএফইউজের যুগ্ম মহাসচিব সাকিরুল কবির রিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহীদ জয়, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাবেক সভাপতি হানিফ ডাকুয়া, সাবেক সহ-সভাপতি ফিরোজ গাজী, সাবেক সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক গোপীনাথ দাসসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














