এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকাগামী ঈগল পরিবহন থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও চালক, সুপারভাইজারসহ ৪ জনকে আটক করেছে। রোববার সকাল ৯ টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ মোড়ের যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঈগল কাউন্টারের সামনে এই উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাজাহান কবীরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ঢাকাগামী ঈগল পরিবহনে তল্লাশি করে ৮০ বোতল ফেন্সিডিল করে। যানবাহনের ব্যাটারি বক্সে বিশেষ কায়দায় একটি কাপড়ের ব্যাগে ওই ফেন্সিডিল রাখা ছিলো। এই ঘটনায় চালক, সুপারভাইজারসহ ৪ জনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ফেন্সিডিল বহন করা ঈগল পরিবহনের গাড়িটি (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৮৩)। আটককৃতরা হলো: যশোরের ঝিকরগাছার মৃত পোনা গাজীর ছেলে চালক আমির আলি(৫৫), শার্শার সামটা গ্রামের আরাফাত আলি মোড়লের ছেলে স্টাফ আকতারুজ্জামান (৪৮), সাতক্ষীরার পলাশপোলের মধুমল্লাডাঙ্গির মৃত নেছার আলি সর্দারের ছেলে আব্দুল মাজেদ (৫২) ও আব্দুল মাজেদের ছেলে শাহিনুর রহমান (২৮)। ধৃত মাজেদ ও শাহিনুর সম্পর্কে পিতা ও পুত্র। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৩ (গ)/৪০ ধারায় এসআই শাহাজাহান কবীর বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













