সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. প্রশান্ত কুমার কুন্ডু প্রমুখ। সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, হাসপাতালে সিসিইউ চালু প্রসঙ্গে, কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের গাড়ি, হাসপাতালের নিরাপত্তা ও আউট সোর্সিং নিয়োগ প্রসঙ্গসহ হাসপাতালের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শেখ কুদরত-ই খুদা। এরআগে মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের আগামী ৩০ ডিসেম্বর অবসর জনিত কারণে পরিচালনা কমিটির সভাপতি এমপি রবি তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













