কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় টাকা ফেরত পেলেন সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। ওসি জানান, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামের আবুল কালাম আজাদ ও মহেশপুর উপজেলার তালসার গ্রামের শাহজালাল কাজলের কাছে জাহিদুল ইসলাম বিদেশ পাঠানোর জন্য তাদের কাছে আট লক্ষ টাকা দেয়। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ধর্না ধরে কোন উপায়ন্ত না পেয়ে অবশেষে টাকা ফেরত পাওয়ার জন্য সদর থানার ওসি বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে। এরই প্রেক্ষিতে দুই পক্ষকে ডেকে সমঝোতা করে দেওয়া হয়। একপর্যায়ে গতকাল প্রথম কিস্তিতে এক লক্ষ টাকা প্রদান করা হয় জাহিদুল ইসলামের নিকট। পর্যায়ক্রমে বাকি পাওনা টাকা গুলো প্রদান করা হবে বলে তিনি জানান । ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এধরণের মহতি উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী ঝিনাইদহের মানুষ।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














