বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : অশ্রুসিক্ত নয়নে স্বামীর চেয়ারে বসেছেন বাঘারপাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। গত রবিবার খুলনা কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহনের পর গতকাল মঙ্গলবার বেলা ১২টায় তিনি দায়িত্বভার গ্রহন করতে আসেন। এ সময় উপজেলা পরিষদ চত্ত্বরে দলীয় নেতা কর্মী ও উপজেলা প্রশাসন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় ভিক্টোরিয়া পারভীন সাথী উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে আনন্দ আর উচ্ছ্বাসে সবার কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহন করেন। দীর্ঘ সময় ধরে চলে শুভেচ্ছা বিনিময়। এরপর নিজ চেয়ারে বসতে গিয়েই তিনি কান্নায় ভেংগে পড়েন। কারণ গত ৭ সেপ্টেম্বরের আগ পর্যন্ত এ চেয়ারেই বসতেন তার স্বামী বাঘারপাড়া উপজেলা পরিষদের প্রয়াত জনপ্রিয় চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। এ সময় উপস্থিত কর্মী সমার্থকরাও আবেগআপ্লুত হয়ে পড়েন। বেশ কিছু সময় সাথী অঝোরে কান্নার পর স্বাভাবিক হয়ে চেয়ারে বসেন। এ সময় তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বলেন, গতানুগতিক উন্নয়নের ধারা থেকে বেরিয়ে এসে সৃজনশীল ও যুগোপযোগি উন্নয়নে বাঘারপাড়াকে এগিয়ে নিতে হবে। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে। বাঘারপাড়ার কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে ভিক্টোরিয়া পারভীন সাথী বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানীয়া আফরোজ ও উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
Home
খুলনা বিভাগ অশ্রুসিক্ত নয়নে বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথীর দায়িত্বভার গ্রহন সৃজনশীল...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













