স্টাফ রিপোর্টার : ঝিকরগাছা থানা পুলিশের চিরুনি অভিযানে বিভিন্ন মামলার সাথে সংযুক্ত ৯আসামীকে করে আদালতে প্রেরণ করেছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সংবাদকর্মীদেরকে জানিয়েছেন। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ও আমার তত্বাবধনে থানা পুলিশের অফিসার ও ফোর্সগণ রাত্রকালীন বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর থানা এলাকার বিভিন্ন জায়গা হতে ০২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী ও ০২ জন পুরাতন (গণধর্ষণ) মামলার আসামীসহ সর্বমোট ৯জন আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামীরা হল- সিআর মামলার আসামী ঝিকরগাছা থানার উজ্জলপুর গ্রামের মোঃ আঃ রাজ্জাক সর্দারের ছেলে মোঃ রাসেল হোসেন, সিআর-৩০৯/১৯ মামলার আসামী গৌরসুটি গ্রামের মৃত মজিদ বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার, থানার পুলিশের চলতি ১৬নং মামলায় ৩৪পিছ ইয়াবা ট্যাবলেট সহ গোয়ালহাটি স্কুলপাড়া গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ জামাল উদ্দিন, থানার পুলিশের চলতি ১৫নং মামলায় র্যাব-৬ এর অভিযানে ২কেজি গাঁজা সহ বোনাপোল পোর্ট থানার বোয়ালিয়া মাইনকা গ্রামের মৃত নেছার আলী মোড়লের ছেলে মশিয়ার রহমান, থানার পুলিশের চলতি ১৪নং মামলায় ৩০পিছ ইয়াবা ট্যাবলেট সহ শার্শা থানার বুরুজবাগান গ্রামের বজলুর রহমানের ছেলে আবু সাঈদ ও ঝিকরগাছা থানার মাটিকুমরা গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে জিয়াউর রহমান, থানার পুলিশের চলতি ১৩নং মামলায় ৫শ গ্রাম সহ গুননগর গ্রামের এলাহী বক্স মোড়লের ছেলে ইসার আলী, থানার পুলিশের চলতি ০৯ (১০) ২০২০নং নাঃ শিঃ ৯(৪) (১) ধারার মামলায় দোস্তপুর গ্রামের শতকত আলীর ছেলে মোঃ সোহান এবং মৃত মোশারেফ হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিচারের নিমিত্তে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














