খাজুরা (যশোর) প্রতিনিধি : আগামী ১৪ ফেব্রুয়ারি যশোরের বাঘারপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। দ্বিতীয়বারের মত এ পৌরসভায় মেয়র হওয়ার লড়াইয়ে নৌকার প্রতিক নিয়ে মাঠে নেমেছেন বর্তমান মেয়র কামরুজ্জামান বাচ্চু। নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয়দের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন খুলনা বিভাগের যশোর জেলায় নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর সদরের চৌরাস্তাসহ ১, ২ ও ৩নং ওয়ার্ডে নৌকা প্রতিকের পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় আব্দুল্লাহ রানা বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার প্রতিকে ভোট চেয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা সাবেক ছাত্রনেতা যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক সাইফুজ্জামান চৌধুরী ভোলা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ইয়ারুল ইসলাম, নিউ মডেল ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলমাস কবির সুমন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা নেতা মীর তরিকুল ইসলাম, দোহাকুলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল, বাঘারপাড়া পৌর ছাত্রলীগ নেতা তৌফিক হাসান সন্ধী, বাঘারপাড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা জহুরুল জয়, রায়পুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইকলাস হোসেন, যুগ্ন আহবায়ক সাগর আহসান ও বিএম তিতাস প্রমুখ।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...













