দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি : দেবহাটায় সরকারী ঘোষনা অনুযায়ী বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই ২০২০-২১ গত ইং ৬ ও ৭ ফেব্রুয়ারী, ২১ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত যাচাই বাছাইয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, জামুকার প্রতিনিধি সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সংসদ সদস্যের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যে ৮৩ জন বীর মুক্তিযোদ্ধার ৭৮ জনের যাচাই বাছাই করা হয়। উক্ত ৭৮ জনের মধ্যে ২০ জন বেসামরিক বীর মুক্তিযোদ্ধা ও ৩ জন বাহিনীর বীর মুক্তিযোদ্ধা সঠিক আছে মর্মে কমিটি সর্বসম্মতভাবে রিপোর্ট দাখিল করে। বাকী বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় আপিলসহ বাতিল করা হয় বলে সূত্র মতে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হয়েছে। কমিটির সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত ও কাগজপত্র মূল্যায়ন করে যাচাই বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে বলে ইউএনও তাছলিমা আক্তার জানান।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













