শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় কলার সাথে বিষ মিশিয়ে বাবুল বিশ্বাস নামের এক ব্যক্তির হালের দুটি গরু হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের শ্রীহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গরু দুটির দাম দুই লাধিক টাকা বলে ধারণা করছেন তিগ্রস্ত পরিবার। গরুর মালিক বাবলু বিস্বাস এর সাথে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাত ১১ টার সময় গরুর খাবার(খড়) দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ভোরবেলা গোয়াল ঘরে গিয়ে দেখেন গরু দুইটি নিথর হয়ে মাটিতে পড়ে আছে এবং পাশে বিষ মিশ্রিত কলা দেখতে পান। গ্রামে তার কোন শত্রু আছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামে আমার তেমন কোনো শত্রু নেই তবে কে বা কারা এ কাজটি করেছেন এ বিষয়ে কিছুই জানেন না তিনি। শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষক্রিয়ায় গরু দুটির মৃত্যু হয়েছে কিনা তা শনাক্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ঘটনাটি শুনে আমরা সেখানে গিয়েছিলাম এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় গরু দুটির মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














