এমএ সাজেদ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের আজিবার রহমান গাজীর ছেলে আক্তারুল ইসলাম শুক্রবার কলারোয়া প্রেসকাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অবস্থিত প্রেসকাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আক্তারুল ইসলাম বলেন, তিনি আওয়ামী লীগের মানিকনগর ৫ নং ওয়ার্ড সভাপতি। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ার জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদকের স্বাক্ষর লাগে। গত ৪ মার্চ, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১:৫৬ টার সময় জয়নগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জয়দেব কুমার সাহা মোবাইল ফোন (০১৭১৩-৯২৩৯৬৪) করে তার অবস্থান জানতে চান। তিনি তার অবস্থান জানানোর পরে জয়দেব সাহা সহ আরও দুই ব্যক্তি মানিকনগর বিলে তার মাছের ঘেরে যান। সেখানে জয়দেব সাহা তাকে আওয়ামী লীগের প্যাডে তার সমর্থন প্রদানের স্বাক্ষর করতে বলেন। সমর্থন প্রদানের স্বাক্ষর দিতে না চাইলে তারা জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে স্বাক্ষর করিয়ে নেন। সেই সাথে একথা কাউকে না বলার জন্য তারা শাসিয়ে যান। বর্তমানে আক্তারুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এ বিষয়ে জয়দেব কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি সেলফোনে সাংবাদিকদের জানান, ঘটনাটি সত্য নয়। তিনি কারো কাছ থেকে জোর করে কোনো স্বাক্ষর করিয়ে নেননি।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...












