সাতক্ষীরা প্রতিনিধি ঃ জমি সংক্রান্ত বিরোধে সাতক্ষীরার পাটকেলঘাটায় বড় ভাইয়ের দাঁয়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে এঘটনা ঘটে। নিহত ছোট ভাই মন্তাজ মল্লিক (৩৫) পাটকেলঘাটার জগনান্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, মজিদ মল্লিক তার ছেলেদের মধ্যে জমি ভাগ করে দিয়েছেন। বণ্ঠনকৃত জমির সীমানা ও অবস্থান নিয়ে বিগত কয়েক মাস ধরে বড় ভাই শাহাজাহান মল্লিকের সাথে ছোট ভাই মন্তাজ মল্লিকের বিরোধ চরমে ওঠে। মন্তাজ মল্লিক পাটকেলঘাটা বাজারের একটি গ্যারেজে মিস্ত্রি হিসেবে কর্মরত রয়েছেন। রোববার রাত এগারটার দিকে কাজ শেষে তিনি বাড়িতে ফেরার উদ্দেশ্যে বাজার থেকে মোটরসাইকেলযোগে বের হন। বাড়ির পাশে এসে পৌছালে বড়ভাই শাহাজাহান মল্লিক দাঁ দিয়ে তাকে এলোপাতাড়ি কোঁপ মারেন। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকোল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর খুলনায় নেয়ার পথে তিনি মারা যান। ওসি আরো জানান, মন্তাজ মল্লিকের মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...











