বেনাপোল( যশোর) প্রতিনিধি ঃ বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে এক কেজি ১শত ৬৩ গ্রাম ওজনের ১০ টি সোনার বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বেনাপোলের আমড়াখালী থেকে তাকে আটক করা হয়। পাচারকারীর নাম আব্দুল ওহাব (৪০) সে বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের দিকে যাবে। এই সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা ওই ইজিবাইকে অভিযান চালান।পরে তার তল্লাশি করে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। এই সোনার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম জানান, এক কেজি ১৬৩ গ্রাম ওজনের সোনার বারসহ ওহাব নামে একজন পাচারকারীকে আটক করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














